বিশালগড় মধ্যলক্ষীবিল ব্রাউন সুগারের কন্টেইনার সহ এক নেশা কারবারিকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে সোমবার। খবরে প্রকাশ বিশালগড় অফিসটিলা হাসপাতাল সংলগ্ন এক ব্যক্তির বাড়ি থেকে দুটি ব্রাউন সুগার কন্টেনার ক্রয় করে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার পথে মধ্যলক্ষিবিল এলাকাবাসীর হাতে আটক চড়িলাম এলাকার মামন মিয়া নামে এক নেশা কারবারি। এলাকাবাসী তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে দুটি ব্রাউন সুগারের কন্টেনার সহ তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে। বিশালগড় থানার হেড কনস্টেবল ও TSR জোয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারীকে বিশালগড় থানায় নিয়ে আসেন এবং এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। বর্তমানে বিশালগড় মহকুমা জুড়ে ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট নেশার ইনজেকশন এমনভাবে ছড়িয়েছে আগামী দিনের যুবসমাজ অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে আর তাতে কোন সন্দেহ নেই। নেশা কারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনে এলাকাবাসী।
