তৃষ্ণা অভয়ারণ্যের জয়চাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ দ্বিতীয় বাইসন উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল। উৎসবের উদ্বোধন করে কারামন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, জৈব বৈচিত্র রক্ষা এবং পরিবেশের সুরক্ষায় বন ও বন্যপ্রাণীর ভূমিকা রয়েছে। বন্যপ্রাণী রক্ষায় তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কারামন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক সুধন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। বক্তব্য রাখেন বন দপ্তরের প্রিন্সিপাল চিফ কনজারভেটর ড. অভিনাশ কমফাড়ে। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা বনাধিকারিক ভেঙ্কটেশ্বর এম। বাইসন উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা, সাইকেল র্যালী, বন সংরক্ষণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল ও অন্যান্য অতিথিগণ।
