🚨🚨 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন হল ধর্মনগর ক্রিকেট মাঠের🚨🚨

🚨শনিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরে ক্রিকেট মাঠের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ভারতের জাতীয় দলের খেলোয়াড় ঋদ্ধিমান সাহা, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি তিমির চন্দ, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যোত দে সরকার সহ ধর্মনগর ক্রিকেট এসোসিয়েশনের প্রতিনিধিরা। এদিন ধর্মনগর ক্রিকেট মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এই ক্রিকেট ম্যাচে ত্রিপুরা ব্লু ও ত্রিপুরা গ্রিন নামে দুই দল অংশ গ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠান শেষে মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে মিলিত হন প্রতিমা ভৌমিক সঙ্গে ছিলেন উপস্থিত অতিথিরা।  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও টিসিএ’র কর্মকর্তা জানিয়েছেন এই মাঠকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মাঠ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে আড়াই কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *