কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার

রেলপথকে কাজে লাগিয়ে বহি:রাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে নেশা জাতীয় সামগ্রী। পাশাপাশি বহি রাজ্যে পাচার হচ্ছে গাঞ্জা। অভিযোগ প্রতিনিয়তই এই ধরনের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে কুচক্রীরা। যদিও এর নিরিখে রেল পুলিশের সাফল্য তেমনটা নেই বললেই চলে। মাঝেমধ্যে কিছু কিছু সাফল্য পায় পুলিশ।রবিবার গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কোচ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল জাতীয় নেশার কফ সিরাপ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি। ওসি সঞ্জিত সেন জানিয়েছেন দশ কার্টুন   ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি  ১৫৯৫ টি এসকাফের বোতলও উদ্ধার হয়। জিআরপি পুলিশ সুপারের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।  নেশার জাতীয় কফ সিরাপ  গুলি পাঁচটি কাপড়ের ব্যাগে প্যাকেটিং করা ছিল সেগুলি থেকে তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ  উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবককে। জিআরপি  সুনির্দিষ্ট একটি মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে বলে জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *