🚨বিশালগড় বাইপাস সড়কে দুর্ঘটনা আহত দুই যাত্রী

ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ বিশালগড় বাইপাস সড়কে অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত  দুই যাত্রী। TR01E2977 নাম্বারের অটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে গাড়িতে থাকা শিপ্রা রায় এবং শুভঙ্কর রায় নামে দুইজন আহত হয়।
পরবর্তী সময়ে স্থানীয় লোকেরা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা দ্রুত ছুটে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।  অটো গাড়িতে থাকা যাত্রী শুভঙ্কর রায় অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং নেশাগ্রস্ত অবস্থায় মহকুম হাসপাতালে তান্ডব চালাতে থাকে।
পরবর্তী সময়ে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলা সুপ্রিয়া রায়ের অবস্থা আশঙ্কা জনক দেখে আগরতলা হাঁপানিয়া হসপিটালের রেফার করে অ্যাম্বুলেন্স এর ভিতর এক প্রকার উশৃংখল তান্ডব চালাতে থাকে যাত্রী শুভঙ্কর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *