রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপাহীজলা জেলা বিজেপি দলীয় কার্যালয় অটল ভবনের শুভ উদ্বোধন হল সোমবার সকালে। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, বিজেপি যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত সহ রাজ্য ও জেলা বিজেপির নেতৃত্বরা। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন এই জেলা কার্যালয় থেকেই সিপাহীজলা জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের দলীয় সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে। পাশাপাশি ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের ষাটটি আসনেই জয়লাভ করে পুনরায় ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে দৃঢ়তার সঙ্গে বলেন তিনি। রবিবার আগরতলা আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির জনসভা দেখে বিরোধীরা হতাশায় বিভিন্ন রকম অপকৌশল ছড়ানোর চেষ্টা করছে।
