🚨🧧মজলিশপুরে এলাকাবাসীদের সঙ্গে মোদিজীর মন কি বাত শুনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

রবিবার মজলিশপুর  বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিজয় চৌধুরী পাড়া এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র মন কী বাত অনুষ্ঠান শুনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি এদিন “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন মন্ত্রী এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় বয়স্ক গুরুজনদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *