প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ রঘুনাথপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার এক নেশা কারবারী। বিশালগড় থানা পুলিশ রবিবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার ওসি বাদল সাহা সেকেন্ড অফিসার সুমনউল্লাহ কাজী সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাসসহ পি এস আর বাহিনী অভিযান চালায় রঘুনাথপুরে ঝুটন খান পিতার নাম এমডি সোহেল খানের বাড়িতে। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ ঝুটন খানকে গ্রেফতার করে বিশালগড় থানায় পুলিশ। দীর্ঘক্ষণ তার বাড়িতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ব্রাউন সুগারের ১০ হাজারের উপর কন্টেইনার, সহ প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেন। এলাকাবাসীর দীর্ঘদিন যাবত ঝুটন খানকে এ সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার জন্য বারবার হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু সে এই ব্যবসা বন্ধ করেনি। অবশেষে বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে নেশা কারবারি ঝুটন খানকে গ্রেফতার করে নিয়ে আসেন এবং তার বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস মামলা হাতে নিয়েছে। আজ তাকে কোর্টে তোলা হয়।
