🧧🚨ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন জিএসটি আগরতলায় দু’দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন জিএসটি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ থেকে হোটেল পোলো টাওয়ারে শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। জিএসটি এবং ইনডাইরেঃ ট্যাক্সেস কমিটি (আইসিএআই) এবং রাজ্য কর ও আবগারি অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এতে দপ্তরের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিক, সুপারিনটেনডেন্ট অব ট্যাক্সেস এবং ইন্সপেক্টর অব ট্যাক্সেস অংশ নেন। প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে, জিএসটির আইন ও সংশোধনীর প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তা দূরীকরণে আলোকপাত করা। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন নয়াদিল্লির জিএসটি ও ইনডাইরেক্ট ট্যাক্সেস কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র কুমার পি৷
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে জিএসটি ও ইনডাইরেক্ট ট্যাক্সেস কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র কুমার পি বলেন, জিএসটির আইন বিভিন্ন সময়ে পরিবর্তিত হচ্ছে। তাই জিএসটি আইন সম্পর্কে সবাইকে সবসময় আপডেট থাকতে হবে। প্রশিক্ষণ শিবিরে স্ক্রুটিনি ও অ্যানালাইসিস অব রিটার্নস আন্ডার জিএসটি বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন ইন্দোরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কীর্তি যোশী। কলকাতাস্থিত আইসিএআই-এর সেন্ট্রাল কাউন্সিল মেম্বার চার্টাড অ্যাকাউন্টেন্ট রঞ্জিত কুমার আগরওয়াল বলেন, সারা বিশ্বের মধ্যে ভারতে ডিজিটাল ট্রানজেকশন হচ্ছে ৪০ শতাংশ। এটা হচ্ছে জিএসটির জন্য। এছাড়া জিএসটির নিরীক্ষা করা নিয়ে বিস্তারিত আলোচনা করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বীরেন্দর চৌহান। জিএসটির আর্থিক বিবরণের পর্যালোচনা করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিকাশ বনকা। স্বাগত ভাষণ দেন চিফ কমিশনার অব স্টেট ট্যাক্সেস রাখী বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অজয় কুমার রায়। প্রশিক্ষণ শিবিরে কর ও আবগারি অর্গানাইজেশনের ডেপুটি কমিশনার পৃথ্বিরাজ দেবনাথ, সহকারি কমিশনার বাদল বৈদ্য প্রমুখ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *