বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৪তম প্রয়াণ দিবস পালন করে প্রদেশ কংগ্রেস। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ সহ সদর জেলা সভাপতি তন্ময় রায়, প্রাক্তন কাউন্সিলর হিম্মত সিং, পি সি সদস্য জীবন সাহা, বরদোওয়ালী ব্লক কংগ্রেস সভাপতি দীপক পাল ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কংগ্রেস নেতৃবৃন্দ প্রথম মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাস ভবনে যান এবং তার পরিবাররের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
