প্রচন্ড ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে অগ্নিগ্ধ হয় ৮২ বছরের বৃদ্ধা। বৃহস্পতিবার বিকেল ৫ঃ৩০ মিনিটে বিশালগড় রাউৎখলায়। জানা যায় বিগত দুদিন যাবত রাজ্যে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার হাত থেকে কিছুটা রক্ষা পেতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় ৮২ বছরের বৃদ্ধা ঊষারাণী সাহা। আগুন ওনার কাপড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ীতে থাকা অন্য সদস্যরা দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে
। বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
