গত কিছুদিন ধরে উদয়পুর শহরে দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টি করছে এবং গত তিন দিন আগে জামজুরি রাজধনগর এলাকায় হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা এবং বিরোধীদল সমর্থকদের দোকানে অগ্নি সংযোগ ও মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ গত বুধবার গভীর রাতে জেলা কংগ্রেস ভবনে পেট্রোল বোম দিয়ে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে শুক্রবার দুপুরে এিপুরা প্রদেশ কংগ্রেসের গোমতী জেলার কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও করা হয়। প্রথমে এই বিক্ষোভ মিছিলটি জামতলাস্থিত জেলা কংগ্রেস ভবন থেকে শুরু করে থানা কর্নার, সেন্টার রোড, নিউটন রোড হয়ে রাধা কিশোর পুর থানার সামনে এসে শেষ হয়। শেষে রাধা কিশোর পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরবর্তীতে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, কংগ্রেস নেতা মিলন কর, রাজিব সমাদ্দার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল পাঁচ দফ দাবি জানিয়ে রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের নিকট এক স্মারকলিপি তুলে দেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জানান, জাতি দাঙ্গা সৃষ্টি করা দুষ্কৃতিকারী এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ কংগ্রেস ভবনে
বোমা মেরে অগ্নি সংযোগ করার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়ছে। রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস কংগ্রেস কর্মীদের আশ্বাস দিয়েছেন দুষ্কৃতিকারীদের অতিসত্বর গ্রেফতার করে শাস্তি প্রদান করা হবে। আজ এ বিক্ষোভ মিছিলে কংগ্রেস কর্মীদের উপস্থিত ছিল লক্ষণীয়।
