🚨🧧উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি ত্রিপুরাতেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছেঃ কেন্দ্রীয় মাঝারি শিল্প মন্ত্রী

আগরতলার ধলেশ্বরে আজ কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশন এবং ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের নবনির্মিত যৌথ অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী নারায়ণ রানে। অনুষ্ঠানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা, ভারত সরকারের খাদি এবং গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার, ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের সচিব বি বি সোয়াইন, ভারত সরকারের খাদি এবং গ্রামোদ্যোগ কমিশনের সি ই ও ভিনিত কুমার, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, ত্রিপুরা খানি ও গ্রামোদ্যোগ পর্যদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেশ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে বলেন, ত্রিপুরা অত্যন্ত সুন্দর ও শান্তিপ্রিয় একটি রাজ্য। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির বলিষ্ঠ ভূমিকার ফলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি ত্রিপুরাতেও
উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানের সূচনায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ পিনামইজিপি প্রকল্পে সুবিধাপ্রাপ্ত উদ্যোগীদের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, এই অফিস ভবন নির্মানের দায়িত্বে ছিলেন ভারত সরকারের সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ভবন নির্মানের কাজ শুরু হয় ২২ জুলাই, ২০২০ এবং শেষ হয় ২৭ ডিসেম্বর, ২০22। এই যৌথ অফিস ভবনটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৫ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার ৭৯১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *