শৈবতীর্থ ঊনকোটিতে মকর সংক্রান্তি মেলা উদযাপন উপলক্ষে গতকাল কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এই মেলা চলবে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি। সভায় এই মেলা সার্বিকভাবে সফল করে তোলার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ১৪ জানুয়ারি সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে সারারাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
