🚨🧧এনসিসি ক্যাডেটদের নিয়ে ৮ দিনব্যাপী যৌথ ও বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু আগরতলা নেতাজী সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে

গতকাল থেকে সারা রাজ্যের এনসিসি ক্যাডেটদের নিয়ে ৮ দিনব্যাপী যৌথ ও বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র উদ্যোগে আয়োজিত আজ এই ট্রেনিং ক্যাম্প এর উদ্বোধন করেন। ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র কমান্ডিং অফিসার, কর্নেল এমএ রাজমান্নার। এই ট্রেনিং ক্যাম্পে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি, ১৫ (স্বাধীন) বয়েজ কোম্পানী এনসিসি এবং ৭১ (স্বাধীন) গার্লস কোম্পানী এনসিসি এই তিনটি বিভাগ থেকে মোট ২৫৫ জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে। এর মধ্যে বালক রয়েছে ১৩১ জন এবং বালিকা রয়েছে ১২৫ জন। এই ট্রেনিং ক্যাম্প এর উদ্বোধন করে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র কমান্ডিং অফিসার, কর্নেল এম এ রাজমান্নার এনসিসি ক্যাডেটদের দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি ক্যাডেটদের রোজ শরীরচর্চা, নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল হবার পরামর্শ দেন। তিনি বলেন, এই অর্থবছরে এটি তৃতীয় ক্যাম্প। এতে রাজ্যের ১২টি কলেজ ও ১৮টি স্কুল থেকে ক্যাডেটগণ অংশ নিয়েছে।
অনুষ্ঠানে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র ল্যাফটেনেন্ট সমীর কুমার দিয়াবাঘ জানান, ৮ দিনের এই ক্যাম্পে ক্যাডেটদের শেখানো হবে নিয়মানুবর্তিতা, অস্ত্র প্রশিক্ষণ, ফায়ারিং, পিটি, ড্রিল, দক্ষতা বৃদ্ধি, যোগাসন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, ট্রাফিক সচেতনতা, সাইবার নিরাপত্তা, মেডিটেশন, সড়ক নিরাপত্তা সপ্তাহ, যুবদিবস পালন, স্বচ্ছতা অভিযান, বিশ্ব হিন্দি দিবস পালন ইত্যাদি। এছাড়া ড্রয়িং, ভাষণ, দলগত আলোচনা, ফায়ারিং, ড্রিল, ওভার অল বেস্ট ক্যাডেট, কলেজ ও স্কুল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের পর ওভার অল বেস্ট কলেজ ও স্কুলকে ট্রফি দেওয়া হবে। অন্য সকলকে দেওয়া হবে শংসাপত্র। তিনি জানান, এই ক্যাম্পে আইএএস, আইপিএস, বিএসএফ, আর্মি ও মেডিক্যাল অফিসারগণ ক্যাডেটদের প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে ১৩-ত্রিপুরা বিএন এনসিসি-র কর্ণেল বিনয় রওখান সহ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ক্যাডেটগণ ‘হম সব ভারতীয় হ্যায়’ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *