গাঁজা বোঝাই অল্ট্রো গাড়ি আটক করতে সক্ষম হলো বিলোনিয়া থানার পুলিশ। যদিও গাড়ির চালককে ধরতে পারেনি পুলিশ। বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি পাল পাড়া থেকে আটক করে গাড়িটিকে। জানা যায়, বিলোনিয়া থানার পুলিশ ত্রিপুরা বাজার এলাকায় ভেহিকেল চেকিং এ বসে। সেই সময় TR01BJ0706 এই নম্বরের অল্ট্রো গাড়ির চালককে থামানোর জন্য বলা হলে গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হয় পুলিশের । সাথে সাথে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ কর্তব্যরত পুলিশরা কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে দক্ষিণ সোনাইছড়ি এলাকার পালপাড়া থেকে আটক করে গাড়িটিকে। গাড়ির চালক গাড়িটিকে লক করে পালিয়ে যেতে সক্ষম হয় । এরপর আটককৃত গাড়িটিকে নিয়ে আসা হয় বিলোনিয়া থানাতে । গাড়ির লক ভাঙ্গতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় দুই বস্তা গাঁজা । যার আনুমানিক ওজন ৫০ কেজি । সূত্রে জানা যায় এই অল্ট্রো গাড়ির মালিক পার্থ প্রতিম চৌধুরী নিজেই গাড়ির চালক হিসেবে ছিল। বাড়ি বিলোনিয়া বড় পাথরী এলাকায় । এই পার্থ প্রতিম চৌধুরীকে আরো কয়েকবার নেশা সামগ্রী সহ আটক করে পুলিশ। সে একজন বড় মাপের নেশাকারবারি বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।
