🧧🚨নেশাগ্রস্ত হয়ে স্ত্রী সন্তানের উপর আক্রমণ গ্রেপ্তার স্বামী

নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সহ সন্তানের উপর আক্রমণ করার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে আটক স্বামী। মুড়াবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে পুলিশ আটক করে স্বামীকে। জানাযায় বিশালড় মুড়াবাড়ি এলাকার রংমিস্ত্রি শহীদ মিয়া প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী সহ সন্তানের উপর  আক্রমণ চালায়, তার আক্রমণে কয়েকবার আক্রান্ত হয়েছেন স্ত্রী সহ সন্তান ।শুক্রবার রাতে আক্রমণের মাত্রা বেড়ে যায়। শহীদ মিয়া তার স্ত্রী ও সন্তানের উপর যখন  নেশাগ্রস্থ অবস্থায় আক্রমণ চালায় এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায় । বিশালগড় থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস  ঘটনার খবর পেয়ে ছুটে যায় মুড়াবাড়ি এলাকায় এবং আটক করে শহীদ মিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *