রাজ্যে যখন কংগ্রেস ও সিপিআইএম জোট নিয়ে বৈঠক করছেন। এবং ত্রিপরা মথাকে ও আহ্বান জানাচ্ছেন জোটে থাকার জন্য। যাতে করে বিরোধী ভোট যেন ভাগ না হয়। সেই সময় ত্রিপরা-মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নতুন দিল্লিতে অসম হাউসে নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানান, হেমন্ত বিশ্ব শর্মার সামনে উনি প্রস্তাব রেখেছেন গ্রেটার ত্রিপরাল্যান্ডের দাবি সমর্থনে যদি লিখিত দেন ভারত সরকার তবেই হতে পারে বিজেপির সঙ্গে জোট। উনি ওনার প্রস্তাব রেখেছেন হেমন্ত বিশ্ব শর্মা সামনে। পাশাপাশি তিনি এও বলেন ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব এবং সিপিআইএম রাজ্য সম্পাদকসহ নেতৃত্বের সঙ্গে উনার বৈঠক হয়েছে। তাদের কাছেও একই দাবি তিনি রেখেছেন। তিনি বলেন জনযাত্রীদের সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। যদি কোন দল ই লিখিত না দেন লেটার তীব্র ল্যান্ড দাবির পক্ষে তবে মথা একাই লড়াই করবে নির্বাচনে জয়লাভের জন্য। ৪০ থেকে ৪৫ টি আসনে উনি প্রার্থী দেবেন বলে জানান। ফলে সিপিআইএম রাজ্যসম্পাদক কংগ্রেস নেতৃত্বকে পাশে বসিয়ে ধর্মনিরপেক্ষ বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত হয়ে লড়াইয়ের যে আহবান রেখেছেন তা যে এখনো মথা মেনে নেয়নি তা আর বলার অপেক্ষা রাখে না।
