🧧🚨ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ : বিজ্ঞপ্তি জারি

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১৫ নং ধারার (২) নং উপধারা অনুযায়ী আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন হচ্ছে ৩০ জানুয়ারি, ২০২৩ (সোমবার)। মনোননয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে ৩১ জানুয়ারি, ২০২৩ (মঙ্গলবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২ ফেব্রুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার)। ভোট নেওয়া হবে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার)। ৪ মার্চ, ২০২৩ (শনিবার)-এর মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *