🚨🧧রাজ্যের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন তিন সদস্যের এক বিশেষ পর্যবেক্ষকদল

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩- সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল তিন সদস্যের এক বিশেষ পর্যবেক্ষকদল রাজ্যে আসছেন। এদের মধ্যে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক হিসেবে আসছেন যোগেন্দ্র ত্রিপাঠী, পুলিশ পর্যবেক্ষক বিবেক জহরি এবং এক্সপেন্ডিচার পর্যবেক্ষক হিসেবে আসছেন বি. মুরালি কুমার। পর্যবেক্ষকগন আগামী ২৪ জানুয়ারি সকাল ১১ টায় রাজ্য অতিথিশালায় নির্বাচনের সঙ্গে যুক্ত রাজ্যস্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর পর্যালোচনা করবেন । বিকেল তিনটায় ৮ জেলার জেলা শাসক ও সমাহর্তা, জেলা পুলিশ সুপার এবং জেলাস্তরিয় নোডাল অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্বিক নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *