🚨🧧রাত পোহালেই সরস্বতী পুজো

রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন শিক্ষার্থীরা। আজ দিনভর চূড়ান্ত ব্যস্ততা পরিলক্ষিত হয় প্রচুর উদ্যোক্তা এবং মৃত শিল্পীদের মধ্যে। তবে এ বছর মৃৎশিল্পীরা যে পরিমাণ প্রতিমা তৈরি করেছেন সেই পরিমাণ চাহিদা নেই বলে জানান জৈনক মৃৎ শিল্পী , কারণ সম্পর্কে তিনি বলেন একে ভোটের হাওয়া অন্যদিকে ২৬ শে জানুয়ারি তাই সব মিলিয়ে স্কুল-কলেজগুলিতে যদিও পুজো হচ্ছে কিন্তু সেই তুলনায় ক্লাব  পাড়া সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সেই রকমভাবে পুজোর উদ্যোগ নেই। তাই ক্রেতারা আসছে না।
 তবে রাজধানী আগরতলায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ভরে স্কুলের পথে প্রতিমা নিয়ে যেতে দেখা যায় দিনভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *