🚨🧧বামফ্রন্টের প্রার্থী তালিকায় রদবদল

আবারো দুই হেভি ওয়েট  প্রাক্তন মন্ত্রী মানিক দে ও অঘোর দেববর্মা কে প্রার্থী পদ থেকে থেকে অব্যাহতি দিল বামফ্রন্ট। রাজ্য বামফ্রন্ট কমিটি  দুটি আসনেই প্রার্থী বদল করেছে। ১০ মজলিশপুর কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী সি পি আই ( এম) এর সঞ্জয় দাস। তিনি বেসরকারি শিক্ষক সমিতির নেতৃত্ব। ২৬ আশারামবাড়ী (তপশিলী উপজাতি সংরক্ষিত) কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সি পি আই ( এম) এর দিলীপ দেববর্মা। মজলিসপুর কেন্দ্রে মানিক দে এবং আশারামবাড়ীতে অঘোর দেববর্মাকে প্রার্থী করেছিল বামফ্রন্ট। শারীরিক অসুস্থতার জন্য এই দুই জনকে  প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে বাধারঘাট কেন্দ্রে বামফ্রন্টের পারতে হিসেবে ফরওয়ার্ড ব্লক প্রার্থী অ্যাডভোকেট পার্থ রঞ্জন সরকার নাম ঘোষণা করে। উল্লেখ্য তিন জনই এই বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো লড়াই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *