🚨🧧BREAKING NEWS 🚨🧧 আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন ছয় জন বিধায়ক

আজ সকাল ১১ টায় ঘোষিত হতে পারে বিজেপি দলের প্রার্থী তালিকা। আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবেই লড়াই করবে বিজেপি দল। গতকাল দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে মোটামুটি ঠিক হয়ে যায় প্রার্থী তালিকা। পুরনো মুখেই আস্থা রাখছেন বিজেপি দল। শুক্রবার রাতে ই চাটার ফ্লাইটে বিজেপি নেতৃত্ব ফিরে আসেন রাজ্যে।শুক্রবার দিল্লিতে বিজেপি দলে পুনরায় যোগদান করেন সুবল ভৌমিক। পাশাপাশি এবছর টিকিট না পেয়ে সিপিআইএমের বিধায়ক মবস্বর আলীও যোগদান করেন বিজেপি দলে। পুনরায় বিজেপিতে যোগদান করেই সুবল ভৌমিক প্রার্থী হচ্ছেন । পাশাপাশি কৈলাশহর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সিপিএম থেকে আগত বিধায়ক মবস্বর আলী। যেরকম জল্পনা ছিল অনেক জয়ী প্রার্থীই এবছর টিকেট নাও পেতে পারেন। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই পথে হাঁটেন নি। গত নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে ৬ জনকে এবছর আর টিকেট দিচ্ছেন না বিজেপি দল। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ৬ আগরতলা কেন্দ্র লড়াই করবেন বাম – গ্রেস জোটের হেভি ওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে সদ্য বিজেপিতে আগত সুবল ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবারও ধনপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুরজিৎ দত্ত লড়াই করবেন রামনগর কেন্দ্রে। বিশালগড় থেকে টিকিট পাচ্ছেন সুশান্ত দেব। বক্সনগরে টিকেট পাচ্ছেন তাফাজ্জল হোসেন। বড়জলা কেন্দ্রে লড়াই করবেন গতবারের জয়ী প্রার্থী ডঃ দিলীপ দাস। বামুটিয়া কেন্দ্রে কৃষ্ণ ধন দাস। এমনকি টিকিট পাচ্ছেন রতন চক্রবর্তী ও রেবতি মোহন দাসও বনমালীপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এ বছর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না উনি সাংগঠনিক কাজেই নিজেকে নিয়োজিত রাখবেন বলে খবর। গত বিধানসভা নির্বাচনে জয়ীদের মধ্যে মিমি মজুমদার, অরুণ ভৌমিক, বিপ্লব ঘোষ, সুভাষ দাস ও বাকি দুটি উপজাতি অধ্যুষিত কেন্দ্রের প্রার্থী বদল করা হচ্ছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *