🧧🚨যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় আজ সকালে আগরতলার গান্ধীঘাটস্থিত গান্ধীবেদি প্রাঙ্গণে শহীদ দিবস পালন করা হয়। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের উদ্যোগে এবং সদর মহকুমা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান্ধীবেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে দেশের অমর বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের সচিব টি কে চাকমা, সদর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম ব্রজেন্দ্র ত্রিপুরা ও বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের সচিব টি কে চাকমা বলেন, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ শহীদ দিবস পালন করা হচ্ছে। জাতির জনক মহাত্মা গান্ধী দেশকে স্বাধীন করার জন্য সারা জীবন লড়াই করে গেছেন। তাঁর আত্মত্যাগ, সত্য, নিষ্ঠা, আদর্শ ও নিরলস কর্ম প্রচেষ্টা বর্তমান প্রজনকে সঠিক পথ দেখায়। তিনি ছিলেন অহিংসার পূজারী। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। এদিকে আজ সকালে সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের সচিব টি কে চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *