🧧🚨বকেয়া মজুরির দাবিতে জিবি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভ

মঙ্গলবার জিবি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা বকেয়া বেতন পাওয়ার দাবিতে SIS কোম্পানির দুই কর্মকর্তাকে জিবি হাসপাতালে ঘেরাও করে রাখে দীর্ঘ সময় ।জানা যায় সাত মাস আগে বেসরকারি নিরাপত্তা কর্মীরা SIS কোম্পানি ছেড়ে ভিজুয়াল কোম্পানিতে যোগদান করে। তারপর ওই SIS কোম্পানির কর্মকর্তারা বেসরকারি নিরাপত্তা কর্মীদের সাত মাসের টাকা আটকে দেন জানা যায় ২৫৫ জন বেসরকারি নিরাপত্তা কর্মী রয়েছে জিবি হাসপাতালে তাদের প্রত্যেকেই ৬০ হাজার টাকা করে বকেয়া রয়েছে কোম্পানির কাছে। যতক্ষণ তাদের সেই টাকা ফিরিয়ে না দেওয়া হবে কোম্পানির দুই কর্মকর্তাকে ঘেরাও মুক্ত করবেন না বলে জানান বেসরকারি নিরাপত্তা কর্মীরা । বেসরকারি নিরাপত্তা রক্ষী কোম্পানির কর্মকর্তারা তাদেরকে আশ্বাস দেন ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে কিন্তু বেসরকারি নিরাপত্তা কর্মীরা বিষয়টি মানতে নারাজ তারা, জানান আজকের মধ্যেই তাদের বকেয়া টাকা দিতে হবে না হলে ঘেরাও মুক্ত করবেন না। পরবর্তীতে ঊর্ধতর কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে ঘেরাও মুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *