দলের বোঝা হতে চাই না আমরা। দীর্ঘ বছর ধরে দল করার পরও দলের নেতৃত্বরা আমাদের উপর আস্থা নেই । আমাদের মতামতও নেওয়ার প্রয়োজন মনে করেনি। প্রদেশ তৃনমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদিব দত্ত পদ ত্যাগ করার সিদ্ধান্তকে মতামত দিয়ে তাই আমরা দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিলাম । আমরা কোন রাজনীতি দল করবো না । তবে আমরা সহানুভূতি নামে সামাজিক সংস্থার মাধ্যমে মানব সেবায় কাজ করবো । আমরা কোন দলের সাথে যুক্ত হবো না বলে জানান তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা।
দক্ষিণ জেলা ও ব্লকের তৃনমূল কংগ্রেসের পদাধিকারীরা পদত্যাগ করে সাংবাদিক সম্মেলনে জানান জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রশান্ত সেন ।অনেক প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ তৃনমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের মধ্যে । ক্ষোভে গণহারে পদত্যাগ করলো । দলত্যাগী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীকে বিলোনিয়া কেন্দ্রে প্রার্থী করতেই ক্ষুব্দ তৃনমূল কংগ্রেস।
পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি ত্রিদিব দত্ত, দক্ষিণ জেলার জেলা সভাপতি প্রশান্ত সেন, জেলা নেতৃত্ব কাজল বনিক সহ একঝাঁক নেতৃত্বরা ।
অপরদিকে প্রদেশ তৃনমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য বাদল মল্লিক, দক্ষিণ জেলার এসটি সেলের সভাপতি নিকুঞ্জ ত্রিপুরা , জেলা সদস্য ভুবেনশ্বর দেবনাথ তৃনমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ চৌধুরীর বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলন বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই হিসেবে কাজ করে যাবো । দলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা প্রার্থী দিলীপ চৌধুরীর হয়ে কাজ করবো । প্রদেশ তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি ও দক্ষিণ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা আমাদের মতামত না নিয়ে পদত্যাগ করা সমর্থন করিনা । দলের ভিতরে থেকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যেতো । পদত্যাগীরা দলের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর নির্বাচনে প্রভাব পড়বে কিনা এই প্রশ্নের উত্তরে জানান, নির্বাচনে কোন প্রভাব পড়বে না । ওরা ব্যক্তিগত রাজনীতি করতে চায় । আমরা ব্যক্তি রাজনীতি করতে চাই না দল যে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্তই আমরা মাথা পেতে নিয়েছি বলে জানান সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা ।
