🧧🚨কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রতিক্রিয়া

অমৃত কালের এটি প্রথম এবং যুগান্তকারী বাজেট। অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন দ্বারা পেশ করা এই সাধারণ বাজেটে সমাজের প্রত্যেক বর্গের খেয়াল রাখা হয়েছে।
সকল শ্রেণীর সর্বাঙ্গীন বিকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই বাজেটে এসটি এবং এসসি দের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা করা হয়েছে। যুবা, মহিলা, কৃষক, উদ্যোগী, শ্রমিক সহ সকল বর্গ এই বাজেটের ফলে লাভবান হবেন। তৈরি হবে রোজগারের নতুন সুযোগ।আয় করের ক্ষেত্রে সাত লাখ টাকা পর্যন্ত ছাড়, মধ্যমবর্গ এবং চাকরিজীবীদের জন্য এক বড় স্বস্তি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর নীতি কে প্রতিফলিত করা এই সাধারণ বাজেট অন্তোদোয়ের ভাবনাকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাজেট বাড়ানো খুবই প্রশংসনীয় পদক্ষেপ। এতে গ্রাম এবং গরিব বিশেষভাবে লাভান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *