🚨🧧ইন্দ্রনগরে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

শুক্রবার ইন্দ্রনগর ব্লু লোটাস ক্লাবের সামনে একটি বাড়ি থেকে রূপক বিশ্বাস নামে 37 বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় রূপক বিশ্বাস এবং তার ভাই ইন্দ্রনগর ব্লু লোটাস ক্লাব এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন দীর্ঘদিন যাবত।  দুই ভাই প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় দিন যাপন করতেন বলে এলাকাবাসী সূত্রে খবর। শুক্রবার সকালে রূপক বিশ্বাসের বড় ভাই রান্নাঘরের মধ্যে তার ছোট ভাইয়ের মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান ।পরে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে তারা ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশা সেবনের ফলেই রূপক বিশ্বাসের মৃত্যু হতে থাকতে পারে। মৃত ব্যক্তির ভাই ছাড়া বর্তমানে কেউ নেই এবং দুই ভাই একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন যাবত একসঙ্গেই বসবাস করতেন । পরে রূপক বিশ্বাসের মৃতদেহটি জিবি হাসপাতালে ময়নাতদন্তের পর তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *