রবিবার নলছড় পংবাড়ী স্কুল মাঠে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার বুথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।আগামী ২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 21 নলছড় বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর বর্মনের সমর্থনে রবিবার একটা নাগাদ ২১ নলছড় পংবাড়ী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই যুব সম্মেলন। এই যুব মোর্চার বুথ কর্মী সম্মেলনের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস বিজেপি 21 নলছড় মনোনীত প্রার্থী কিশোর বর্মন ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্যরা।
