🚨🧧সাড়ে পাঁচ বছর পর আজ আবারও টেস্ট খেলতে নামলেন গ্যারি ব্যালান্স। তাতে রেকর্ড বইয়ের ১টি পাতায় যোগ হলো তার নাম। যাঁরা দুটি দেশের হয়ে টেস্ট খেলেছেন, তাঁদের জন্যই বরাদ্দ এই পাতা। যে পাতার ১৬তম নাম ইংল্যান্ডের পর জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলতে নামা ব্যালান্সের। ওডিআই ক্রিকেটেও দুটি দেশের হয়ে খেলা ১৬তম ক্রিকেটার ছিলেন ব্যালান্স। কাকতালীয় ব্যাপার, আন্তর্জাতিক টি-২০তে দুটি দেশের হয়ে খেলা খেলোয়াড়ের সংখ্যাও ১৬! যদিও টি-২০ তালিকায় নেই ব্যালান্সের নাম। বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বের ১৬তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের হয়ে টেস্ট খেলতে নামলেন গ্যারি ব্যালান্স, ইংল্যান্ডের পর এবার জিম্বাবুয়ের জার্সি গায়ে টেস্টে ক্যারিয়ার শুরুর করলেন ব্যালান্স!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *