🧧🚨ত্রিপুরা বিধানসভা নির্বাচন- ২০২৩ ১৬ ফেব্রুয়ারি সবেতন ছুটি

আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার) ত্রিপুরায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য রাজ্যের সব সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ত্রিপুরা সরকারের অধীনে থাকা বিভিন্ন শিল্প সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরা এবং বিভিন্ন ব্যবসা ও বাণিজ্যে প্রতিষ্ঠানে কর্মরত কর্মী/কর্মচারিগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবেতন ছুটি পাবেন। কর্মচারি যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তারা যদি তাদের নির্বাচনী ক্ষেত্রের বাইরে কর্মরত থাকেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিশেষ ক্যাজুয়েল লিভ ভোগ করতে পারবেন। একইভাবে ক্যাজুয়েল/ডেইলি ওয়েজেজ ওয়ার্কার্স যারা তাদের নির্বাচনী ক্ষেত্রের বাইরে কর্মরত তারাও ঐদিন ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবেতন ছুটি পাবেন।
কোন ভোটারের অনুপস্থিতির জন্য যদি তার কর্মক্ষেত্রের বিপদ হতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি কার্যকর হবে না বলে সাধারণ প্রশাসন থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *