🧧🚨মেলাঘরে বিজেপি সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা

ভোট প্রচারকে কেন্দ্র করে বিজেপি সিপিএম সংঘর্ষে চাঞ্চল্য মেলাঘরে। অভিযোগ পাল্টা অভিযোগ পরস্পর পরস্পরের বিরুদ্ধে।আহত দুপক্ষের বেশ কয়েকজন কর্মী।  ঘটনা সোনামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন মেলাঘর চর এলাকায়। এলাকাটিতে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন সিপিআইএম প্রার্থী তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী। তিনি অভিযোগ করেন প্রচার চলাকালীন শাসক দল বিজেপি আশ্রিত এক দুষ্কৃতী তাদের ওপর হামলে পড়ে। এমনকি প্রার্থীর উপরও লাঠি দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়। বাম কর্মীরা প্রতিহত করার চেষ্টা করলে আরো কয়েকজন দুষ্কৃতি এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন বেশ কয়েকজন বাম কর্মী। অন্যদিকে বিজেপির সোনামুড়া মন্ডলের সদস্য গুরুপদ রায় অভিযোগ করেন প্রচারে বেরিয়ে  উল্লেখিত বিজেপি কর্মীকে দেখে কটুক্তি করছিল বাম কর্মীরা । সে প্রতিবাদী হলে তার ওপর হামলা চালায় বাম দুষ্কৃতীরা। অন্য বিজেপি কর্মীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। বাম দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন চারজন বিজেপি কর্মী। এদের মধ্যে দুজনকে জিবি হাসপাতালের রেফার করা হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য   বিধায়ক তথা বাম প্রার্থী শ্যামল চক্রবর্তী উপস্থিতিতেই চলেছে আক্রমণ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা। তাদের হস্তক্ষেপে পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *