🧧🚨বিলোনিয়ায় ভোট পরবর্তী পর্যালোচনা সভায় বিজেপি রাজ্য সভাপতি

বিজেপি প্রদেশ সভাপতির উপস্থিতিতে দক্ষিণ পিলাক জেলা বিজেপি কার্যালয় তথা বিলোনীয়া অটল ভবনে অনুষ্ঠিত হয় জেলা নেতৃত্ব ও কার্যকর্তাদেরকে নিয়ে নির্বাচনী পর্যালোচনা বৈঠক। সাথে উপস্থিত ছিলেন বিলোনীয়া এবং ঋষ্যমূখ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দ্বীপায়ন চৌধুরী, গৌতম সরকার, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস সহ বরিষ্ঠ কার্যকর্তারা। নির্বাচনী ফলাফলের প্রাকমুহূর্তে দলের জয় নিয়ে নিশ্চিত ধারণা সহ অভিনন্দন জ্ঞাপন করার জন্য সকল কার্যকর্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি-বিরোধী দলের কোনপ্রকার প্ররোচনায় পা না দিয়ে-আইনগত উপায়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য কড়া বার্তা দেন তিনি।
পরবর্তী সময়ে সিপিআইএম দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত  বিজেপি কার্যকর্তা দেবজিত দাস এবং গোপাল ভৌমিকের বাড়িতে শারীরিক অবস্থার খোঁজখবর নেন সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।সাংবাদিকের মুখোমুখি হয়ে বামগ্রেসী সুদীপ বর্মনের নিশ্চিত পরাজয়ের কথা উল্লেখ করতে গিয়ে,ওনার শিষ্টাচার এবং রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *