সোমবার ২৭শে ফেব্রুয়ারি, ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ৯৩তম শহীদ দিবস। সারা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে বিপ্লবী ছাত্র- যুব-মহিলা-সংগঠন যথাক্রমে -এআই ডিএস ও, এআই ডি ওয়াই ও, এবং এআই এম এস এস।
এদিন সকাল ৯টায় কেন্দ্রীয় ভাবে আগরতলার বটতলাতে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সহীদ দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যথাক্রমে মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী দাস, যুব সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে এবং ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ছাড়াও কর্মী সমর্থকরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এআই ডিএস ও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য। তিনি তার বক্তব্যে বলেন যে, বিপ্লবী চন্দ্রশেখর আজাদের দেশপ্রেম ও জীবন সংগ্রাম আজ স্বাধীন দেশে ভুলন্ঠিত হচ্ছে। যে শোষনহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ
রামপ্রসাদ বিসমিল,আসফাকুল্লা খান, ভগৎ সিং সহ বিপ্লবীরা নিঃসার্থ ভাবে দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদেঁর স্বপ্ন আজও স্বাধীন দেশে অপূরিত হয়ে আছে। এমনকি তাদেঁর গৌরব উজ্জ্বল দেশপ্রেম আজ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হচ্ছে। যার ফলে ছাত্র যুবকদের সামনে আজ কোন আদর্শ নেই। গনমাধ্যমের অশ্লীলতা, মাদকদ্রব্যের প্রসার, অপসংস্কৃতির ব্যাপক প্রচারে ছাত্র যুবসমাজ আজ দিশেহারা। তাই এই অবস্থায় দেশ বিদেশের সমস্ত বরেন্য মণীষীদের জীবন থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন সমাজে ঘটে যাওয়া সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের সংগীত গোষ্ঠী। তাছাড়া সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতি সম্বলিত ব্যাজ পথচারী জনসাধারণের মধ্যে পড়িয়ে দেওয়া হয়।
