🧧🚨মুট কোর্ট প্রতিযোগিতা

ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার এবং ত্রিপুরা সরকারি আইন কলেজের যৌথ উদ্যোগে গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ‘মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৩’ এর আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ত্রিপুরা আইন কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। নক আউট রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল রাউন্ড আয়োজিত হয় আইন কলেজের মুট কোর্ট রুমে এবং সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ড আয়োজিত হয় ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং হলে। এই প্রতিযোগিতায় মুট কোর্ট জজ হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু দাসগুপ্ত, ডাইরেক্টর, ল ট্রেনিং ইনস্টিটিউট, সুভাষ সিকদার, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজ, প্রমোদ শাহু, এডিশনাল গভ: প্লিডার এবং বুল্টি দেবনাথ, কোর্স কো-অর্ডিনেটর ও দীপাবলা পাল, ‘রিসার্চ অফিসার, ল ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিযোগিতা সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. পার্থ সারথি আঢ্য, দেবকান্ত দেববর্মা এবং শ্রীমতি যুথিকা নাউথাম, সহকারি অধ্যাপক, ত্রিপুরা আইন কলেজ। আহ্বায়ক শুভ্রদীপ শর্মা এবং সহ-আহ্বায়ক সৌম্যদীপ পালিতের নেতৃত্বে অধ্যাপকদের সাহায্য করে কোর্ট অফিসার্স ও ভলান্টিয়ারস হিসেবে আইন কলেজের ছাত্রছাত্রীরা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে জয়োত্তম সরকার, শ্রেয়া দাস ও দেবাদৃতা দাস, রানার্স আপ হয়েছে কুমার কান্তি ভট্টাচার্য, বিজন দেববর্মা ও সুভদ্রা দেববর্মা, বেস্ট স্পিকার হয়েছে জয়োত্তম সরকার, বেস্ট রিসার্চার হয়েছে দেবাদৃতা দাস এবং বেস্ট মেমোরিয়াল হয়েছে গৌরব চক্রবর্তী, অনিক কুমার রায় ও রোশন আবস্তি। উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগীদের সার্টিফিকেট ও স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *