🚨🧧জয়ন্তী ও পাতালকন্যা কে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা প্রদান। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আবহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকার। দুই জনজাতি নারী নেত্রীকে দেয়া হলো প্রতিমন্ত্রীর পদমর্যাদার কার্যভার। একজন প্রতিষ্ঠিত জনজাতি বাচিক শিল্পী তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রি এন সি দেববর্মার কন্যা জয়ন্তী দেববর্মা, অপরজন বিজেপি নেত্রী তথা সমাজসেবী পাতালকন্যা জমাতিয়া। দুজনেই বিজেপি আইপিএফটি একই জোটের হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন । বিজয়ী হতে না পারলেও দুই নেত্রীকে নব নির্বাচিত সরকার যেভাবে যোগ্য সম্মান প্রদান করলো তা এক কথায় রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। গত শুক্রবারই বিজেপি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া এবং সহযোগী দল আইপিএফটি নেত্রী জয়ন্তী দেববর্মাকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন পদে নিযুক্তি দিল রাজ্য সরকার। “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে  জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত করা হয়েছে। এজন্য দুজনকেই এদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
             নারী ক্ষমতায়ন ও স্বশক্তিকরনে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের শক্তিশালী করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বরাবরই আন্তরিক প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় কাজ করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাও। নারীদের বিভিন্ন দিক দিয়ে কল্যাণের জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। কলেজ পড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে পড়াশুনার ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য হেল্প লাইন সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আর এবার আরো একটি ঐতিহাসিক নজির স্থাপন করলো প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার। রাজ্যের ইতিহাসে সম্ভবত প্রথম বারের মতো নির্বাচনে বিজিত কোন মহিলা প্রার্থীকে প্রতিমন্ত্রী পদ মর্যাদার সমান দায়িত্বে আনা হলো। শুক্রবারই রাজ্য সরকারের পক্ষ থেকে পাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে দুটি পৃথক সংস্থার চেয়ারপার্সন হিসেবে নিযুক্তি দেওয়া হয়।
        শুক্রবার রাজ্য সরকারের অবর সচিব (আন্ডার সেক্রেটারি) জয় দত্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সে মোতাবেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে  জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন। এই ঘোষণায় এখন থেকে তাঁরা দুজনে প্রতিমন্ত্রীর সুযোগ সুবিধাদি ভোগ করতে পারবেন। উল্লেখ্য, জয়ন্তী দেববর্মা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার সুযোগ্য কন্যা। এবার তিনি আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আইপিএফটি প্রার্থী হিসেবে লড়াই করেন। আর পাতাল কন্যা জমাতিয়া অম্পি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেন।
          সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দুজনকেই এদিন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে শ্রীমতি জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে শ্রীমতি পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হ‌ওয়ায়, আমি দুজনকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দুজন নারী শক্তির কর্মদক্ষতায় এই দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে আমি প্রত্যাশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *