🚨🧧রাজ্যে জাতীয় সড়ক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা

ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে খুবই আন্তরিক ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য ও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকার থাকার সুবাদে ত্রিপুরার উন্নয়নের গতি ক্রমশই জোরদার গতিতে এগিয়ে চলছে। বর্তমানে উত্তর জেলার চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত চার লেনের জাতীয় সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এজন্য বিশেষ নজর দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।
                এরমধ্যে আগরতলা থেকে খোয়াই সেকশন পর্যন্ত জাতীয় সড়ক ১০৮বি ২ লেনের পাকা রাস্তা নির্মাণ ও উন্নীতকরণের জন্য ২১০.৫৪ কোটি টাকার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। এর পাশাপাশি  জাতীয় সড়ক ৮ (আমতলির কাছে) থেকে জাতীয় সড়ক – ১০৮বি (লেম্বুছড়ার কাছে) সংযোগকারী পাকা সড়ক আগরতলা বাইপাস (পশ্চিম দিকের দৈর্ঘ্য ২৫.৪০২ কিমি) সহ একটি চার লেন সড়ক নির্মাণের জন্য ২০২৬.০৫ কোটি টাকা মঞ্জুর করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *