বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসের জন্য ৯০৬৬.৫৬ কোটি টাকার ভোট অন একাউন্ট বিধানসভায় অনুমোদনের জন্য পেশ করেন। ভোট অন একাউন্ট পেশ করা হয়েছে এবছর এপ্রিল মাস থেকে জুলাই মাস এই চার মাসের জন্য। অর্থমন্ত্রী আজ বিধানসভায় ২০২২-২৩ অর্থ বছরের জন্য অতিরিক্ত বায় বরাদ্দের দাবীও পেশ করেন।
