🧧🚨বিরোধী দলনেতা তিপ্ৰা মথা পার্টির বিধায়ক অনিমেষ দেববর্মা

অনিমেষ দেববর্মা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন। উপনেতা হয়েছেন ফিলিপ কুমার রিয়াং ও সচেতক হয়েছেন বিশ্বজিৎ কলই। বিধায়ক কল্যাণী সাহা রায় সরকার পক্ষের মুখ্য সচেতক মনোনিত হয়েছেন। তাছাড়া বিধানসভায় সিপিআই (এম) গ্রুপের পরিষদীয় নেতা হয়েছেন বিধায়ক জীতেন্দ্র চৌধুরী, উপনেতা হয়েছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং সচেতক হয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস। বিধানসভা অধিবেশনে দ্বিতীয়ার্ধে আজ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *