🚨🧧ধর্মনগরে ডিআরডিসি’র আউটরিচ বিল্ডিং-র উদ্বোধন

ধর্মনগরে শনিবার ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টারের আউটরিচ বিল্ডিং এর দ্বারোদঘাটন করেন বিধানসভার অদ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগরের দীঘির পারে এই আউটরিচ বিল্ডিং এর দ্বারোদঘাটন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি। ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা তড়িৎ কান্তি চাকমা, উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অরুনাভ চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এল দার্লং, ডিডিআরসি’র নোডাল অফিসার হরেশ পাল। চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ বলেন, ডিডিআরসি’র এই আউটরিচ বিল্ডিংটি চালু হওয়ায় এই জেলার দিব্যাঙ্গজনেরা এখানেই ডাক্তার দেখিয়ে সব ধরণের সুযোগ সুবিধা এখান থেকেই পেয়ে যাবেন। এর জন্য কৈলাসহরে ছুটে যেতে হবে না। আগে এই জেলার লোকেদের এই সংক্রান্ত পরিষেবা পাবার জন্য কৈলাসহরে যেতে হত। তিনি আরও বলেন এই সেন্টারটি এখানে চালু হওয়ায় এই জেলার দিব্যাঙ্গজনেরা উপকৃত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *