গাছ কাটতে গিয়ে গাছের ডাল থেকে পড়ে মৃত্যু এক যুবকের। নাম সুজন শীল । বয়স চব্বিশ । বাড়ি ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাই ছড়ি এলাকায় । ঘটনা বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত সোনাইছড়ি এলাকায়। মৃত যুবক ভারতীয় জনতা যুব মোর্চার ৩৭ ঋষ্যমুখ মন্ডলের ২৯ নম্বর বুথের বুথ সভাপতি। ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। যুবমোর্চা সভাপতি সুজন শীলের আকস্মিক মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো দক্ষিণ জেলা এলাকা জুড়ে।
জানা যায় সুজন শীল সংসার প্রতিপালনের জন্য পেশাগত ভাবে গাছ কাটার কাজ করেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে সহকর্মীদের সাথে বেরিয়েছিলেন গাছ কাটার কাজে । সবকিছু ঠিকঠাক থাকলেও গাছ কাটার সময় অসতর্কতাবসত গাছের আঘাত লেগে যায় সুজনের বুকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় সুজন। সাথে সাথে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজন । কান্নায় ভেঙ্গে পরে সুজনের বাবা ভাই । সুজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । নিস্তব্ধ হয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর।
সুজন দায়িত্ব পালন করছিলেন ২৯ নং বুথের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতির পদে। গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের জন্য এলাকায় গ্রহণযোগ্যতা ছিল খুব। আন্তরিক ছিলেন সকলের সাথেই । ঘটনার খবর পেয়ে ছুটে আসে দলীয় কার্যকর্তারা সহ যুব মোর্চার কার্য কর্তারা। আজই বিলোনিয়া হাসপাতালে সুজনের ময়না তদন্ত হয় । এরপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুজনের মৃত দেহ । নিজ বাসভবনে নিয়ে যাওয়ার পর বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান।
