নির্বাচন গত হয়েছে বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর ও এখনো বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতা-নেত্রীরা দুষ্কৃতীদের আক্রমণের শিকার হচ্ছে। দিনে দুপুরে আক্রমণের শিকার হচ্ছে বিরোধী দলের লোকেরা। ঘটনা শনিবার সকাল ১০ঃ৫৬ মিনিটে ধর্মনগর পুর পরিষদের ২ নং ওয়ার্ডের সুরভী আশ্রম রোডের কংগ্রেস নেত্রী মানসী মালাকারের বাড়িতে এই হামলা সংগঠিত হয়। মানসী মালাকার জানান সকাল ১০ঃ৫৬ মিনিটে একটি ম্যাক্স গাড়ি তার বাড়ির সামনে এসে নামে। গাড়িতে ১০ জনের মত লোক ছিল প্রত্যেকের চোখে সানগ্লাস মাথায় গামছা বাধা। তাদেরকে দেখে মানুষী বাড়ির ভিতরে চলে যায়।
তারপর চার জনকে কোন ধরনের বাধা আসলে তা আটকানোর জন্য রেখে বাকিরা বাড়ির সীমানা ভাঙ্গে বাড়ির ভেতর ঢিল ছোড়ে। এমন অবস্থায় মানুষী ধর্মনগর থানায় খবর জানালে থানা থেকে পুলিশ বাহিনী আসার আগেই তারা নিশ্চিন্তে তাদের কাজ করে চলে যায়। থানা বাবুর া তদন্ত করে দেখছে ঘটনাটা কি। ঘটনার খবর পেয়ে স্থানীয় কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য এলাকায় ছুটে যান এবং মানুষীর খবরাখবর নেন।
