🚨🧧বিশালগড় কৃষি দপ্তরে কর্মসংস্কৃতি লাঠে ক্ষুব্দ বিধায়ক

বিশালগড় উদ্যানপালন উপ- অধিকর্তা কার্যালয়ে সমস্ত কাজকর্ম খতিয়ে দেখতে আচমকাই সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটে পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুশান্ত দে সহ অন্যান্যরা। জানাযায় দীর্ঘদিন যাবৎ বিশালগড় শাসক কার্যালয়ে পাশে এগ্রিকালচার অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত আধিকারিকরা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করছেন না। বিভিন্ন কৃষকদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে সকাল ১০ঃ৩০ মিনিটে সরজমিনে এগ্রিকালচার অফিসে গিয়ে দেখতে পান সকাল 10:30 বাজে কর্মচারীদের উপস্থিতি নেই। খবর পেয়ে ছুটে আসেন কৃষি অধিকর্তা প্রিয়তোষ দাস। বিধায়ক সুশান্ত দে স্পষ্ট জানিয়ে দেন এভাবে অফিস চালানো যাবে না সরকার কর্মচারীদের বেতন দিচ্ছেন জনগণের কল্যাণের জন্য কাজ করার। সরকারের কাছ থেকে বেতন পেয়ে নিজের মর্জি মাফিক করে অফিস করা বন্ধ করতে হবে অতিসত্বর অন্যথায় সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *