নিজ বাড়িতেই সাত সকালে বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শংকর মজুমদার (৫৪)। বাড়ি বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। পেশায় মোটর শ্রমিক। তড়িঘড়ি বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
