🧧🚨সাতচাঁদ ব্লকে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন

সাতচাঁদ ব্লকে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। বিধায়ক মাইলাফ্লু মগ এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে সাতচাঁদ কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক বলেন, এই জ্ঞানার্জন কেন্দ্রটি চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মৎস্যচাষীরা উপকৃত হবেন। মৎস্যচাষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এগিয়ে আসার জন্য তিনি বেকার যুবক যুবতীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অখিল চন্দ্ৰ মজুমদার, দক্ষিণ ত্রিপুরা জেলার মৎস্য উপঅধিকর্তা সুকেশ চন্দ্র মজুমদার, সমাজসেবী দীপক দত্ত, সমাজসেবী বিপ্লব ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান চন্দ্রা লস্কর। নাবার্ডের রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে মোট ৫২ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় করে এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রটি চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *