ললিত কলা একাডেমি ৬৩তম জাতীয় শিল্প প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন বিভাগে ২০টি পুরস্কার ঘোষণা করেছে। রাজ্যের সোমেন দেবনাথ ভাস্কর্যের জন্য এই পুরস্কার পেয়েছেন। সোমেন দেবনাথের প্রদর্শনীর বিষয়বস্তু ছিল নস্টালজিক মেমোরিজ ।। চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক্স, আলোকচিত্র, অঙ্কন, ইনস্টলেশন এবং ভিডিও ইনস্টলেশন ইত্যাদি বিভাগে ২0 জন বিজয়ীকে নয়াদিল্লিতে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে বিজয়ীদের একটি শাল, স্মারক ও ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। প্রদর্শনীটি নয়াদিল্লির রবীন্দ্র ভবনে ললিত কলা একাডেমির গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
