শনিবার এডি নগর থানার অন্তর্গত পশ্চিম প্রতাপগড় ঠাকুর পল্লী রোড এলাকায় একটি নর্দমার মধ্যে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম অজিত দাস পেশায় গাড়ি চালক। শনিবার সকালে এলাকাবাসী মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এডি নগর থানায় খবর দেয় । ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। যার গাড়ি চালান সেই গাড়ির মালিক জানান , শুক্রবার গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়ির সামনে আসে অজিত দাস এবং গাড়ির মধ্যে বসে মদ্যপান করে। গাড়ি মালিক রাতের বেলায় অজিত দাসকে রেখে বাড়িতে চলে যান। উনার ধারণা অতিরিক্ত নেশার কারণে ড্রেনের মধ্যে পড়ে তার মৃত্যু হতে পারে যদিও মৃত্যুর সঠিক কারণ এখন অব্দি জানা যায়নি। তবে মৃত যুবকের মার অভিযোগ তাকে খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
