🚨🧧জিরানিয়া মহকুমায় যোগ দিবস পালিত

আজ সকালে জিরানীয়া মহকুমায় আন্তর্জাতিক যোগাদিবস পালন করা হয়। বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মহকুমাভিত্তিক নবম আন্তর্জাতিক যোগা দিবস কর্মসূচির সূচনা করেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ। দিবসটির উদ্বোধন করে তিনি বলেন, যোগার নিয়মিত অভ্যাসের ফলে একদিকে যেমন সুস্থ শরীর গড়া যায়, তেমনি মনও সদা প্রফুল্ল থাকে। তাই তিনি সকলকে নিয়মিত যোগাভ্যাস করার জন্য আহ্বান জানান। স্বাগত ভাষণ দেন যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক নিতম্বিনী জমাতিয়া। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং জিরানীয়া পঞ্চায়েত সমিতি, মহকুমা প্রশাসনের জিরানীয়া ব্লক, সহযোগিতায় এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও সমিত দাস, বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ দালাল, বীরেন্দ্রনার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশিষ চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক গৌতম দাস, প্রাক্তন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক শঙ্কর দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অতিধিগণ যোগ ব্যায়ামে অংশ নেন। অনুষ্ঠিত হয় রিদমিক যোগা। অনুষ্ঠান শেষে যোগায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে অতিথিগণ শংসাপত্র তুলে দেন। ধন্যবাদসূচক বক্তব্য বায়েন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *