প্রধানমন্ত্রী, শ্রী নরেশ মোদী প্রখ্যাত টেনিস খেলোয়াড় শ্রী নরেশ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;”শ্রী নরেশ কুমার ভারতীয় খেলাধুলায় তাঁর অগ্রণী অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। টেনিসকে জনপ্রিয় করার ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন একজন দুর্দান্ত খেলোয়াড় হওয়ার পাশাপাশি তিনি একজন ব্যতিক্রমী পরামর্শদাতাও ছিলেন। তার মৃত্যুতে ব্যথিত। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
