🧧🚨ঐতিহ্যবাহী খাটি উৎসব চতুর্থ দিনে কৃষ্ণমালা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐতিহ্যবাহী খাটি উৎসব ও প্রদর্শনীর আজ ছিল চতুর্থ দিন। চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে কৃষ্ণমালা মঞ্চে আজও অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আড়ালিয়া লোকরঞ্চনশাখা শিল্পীদের ‘শ্রীকৃষ্ণের শতনাম’ পাঠের মধ্যদিয়ে এদিন সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। তাছাড়াও পরিবেশিত হয় বিজয়লক্ষ্মী সিনহা ও তার দলের ‘রামায়ণগান এবং অঞ্জু মোদক ও তার দলের ‘নিমাই সন্ন্যাস’। সন্ধ্যায় কৃষ্ণমালা মঞ্চে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৫টি সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *